![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হলো।
জানাগেছে, গত শুক্রবার রাতে উপজেলার দাসেরকাঠী গ্রামের হানিফ হোসেন এর স্কুল পড়ুয়া ১৫ বছর বয়সী কিশোরীকে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করেছিলেন কিশোরীর পিতা।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মোবাইল কোর্ট সহকারে উপস্থিত হলে বিয়ের বর পক্ষ দোষ স্বীকার করে করে ক্ষমা প্রার্থনা করেন।
এরপর বর ভবিষ্যতে কখনো বাল্যবিবাহের চেষ্টা করবেন না মর্মে মুচলেকা দিয়ে বিয়ের খাবার না খেয়েই বরযাত্রীসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উদ্ধারকৃত কিশোরীকে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের জিম্মায় প্রদান করা হয়।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য