![]()
সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার ভাঙাবাড়ি মিলন মোড় ও বাজার স্টেশন রোডের মুক্ত মঞ্চে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, এনডিসি মারুফ আফজাল খান রাজন, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং ক্রীড়া সংগঠক মোঃ আলামিন সেখ।
জেলা প্রশাসনের নির্ধারিত মূল্যে বাজারে বিক্রি করা পণ্যের তালিকা নিম্নরূপ:
চিনি: প্রতি কেজি ১১৮ টাকা,ছোলা: প্রতি কেজি ১০৮ টাকা, সয়াবিন তেল: প্রতি লিটার ১৭৫ টাকা, খেসারি ডাল: প্রতি কেজি ১০৮ টাকা, খেজুর: প্রতি কেজি ২৫০ ও ৩২০ টাকা (প্রকারভেদে) বেসন: প্রতি কেজি ১৩০ টাকা
এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবীরা। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এ উদ্যোগ জেলার সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
যুগের কন্ঠস্বর/এইচএসএস



মন্তব্য