শনিবার, ২ মে ২০২৬
 

কাজিপুরে সমলয় পদ্ধতিতে বোরোধান চাষের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে সমলয় পদ্ধতিতে বোরোধান চাষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গান্ধাইল দক্ষিণ পাড়া বোরোক্ষেত প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “সমলয় চাষাবাদ কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে, কৃষকদের উৎপাদনশীলতা বাড়াবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিরাজগঞ্জ উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। স্বাগত বক্তব্যে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, “সমলয় পদ্ধতিতে চাষাবাদ করলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পায়, যা কৃষকদের জন্য লাভজনক এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলমসহ স্থানীয় কৃষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

পরে অতিথিরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরোধানের চারা রোপণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কৃষকদের সমলয় চাষের নানা সুবিধা সম্পর্কে  উৎসাহিত করা হয়।

যুগের কন্ঠস্বর/এইচএসএস  

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon