শনিবার, ২ মে ২০২৬
 

ইন্দুরকানীতে আ:লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ কর্মকর্তাসহ ৫ পুলিশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫

---

পিরোজপুর প্রতিনিধি: বিস্ফোরক মামলার আসামী আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পিরোজপুরের ইন্দুরকানী থানার তিন পুলিশ কর্মকর্তা ও দুইজন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও কনস্টেবল মোঃ রেজাউল করিমকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে। বিষয়টি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, গত সোমবার বিকেলে বিস্ফোরণ মামলার আসামী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে সামাজিক অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা হেলাল খানের গ্রেফতারের সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা করে জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন জনানা, এই ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon