![]()
সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় শিব চতুর্দশী মেলায় চন্দ্রনাথ চূড়ায় দুই তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
দুপুর ২টার দিকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া ধামের উপর উঠার পর তাদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের একজন নারী ও একজন পুরুষ। তাদের একজনের নাম বান্টু তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া। অন্য জনের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য