![]()
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন কানুন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ধারাবাহিকতায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূল বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে ভূমি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় স্কুলের বিভিন্ন শ্রেণীর ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করেন। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পবিত্র কুমার সহ অন্যান্য শিক্ষক কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, উপজেলার প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে এবং সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফি দিয়ে জমির নামজারি করা হয়।
ভূমি সেবা সংক্রান্ত ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। কর্মশালা শেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য