মাদারিপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দেশজুড়ে ধর্ষণ,খুন,ছিনতাই চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল১০ টায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ডাসার উপজেলার সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা চত্বরে গিয়ে শেষ করে।
এসময় বক্তারা বলেন,সারাদেশে যেভাবে ধর্ষণ,খুন,চাঁদাবাজিসহ সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হচ্ছে অবিলম্বে সেগুলো বন্ধ করতে হবে এবং যে পরিমাণ দেশে ধর্ষণ হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন,কাজি মোর্শেদা কণা জাতীয় নাগরিক কমিটির মাদারীপুর জেলা প্রতিনিধি, মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী যুগ্ম আহবায়ক কাজী রায়হান, মহউদ্দিন সাকিত সংগঠক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখা,রফিকুল ইসলাম রফি,মিঠু শিকদার,রাইসুল ইসলাম লিমন,আকাশ বেপারী, উর্মিলা আক্তার প্রমুখ।
যুগের কণ্ঠস্বর/এইচএসএস



মন্তব্য