সোমবার, ৪ মে ২০২৬
 

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে “জাতীয় শহীদ সেনা” দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৫

---

হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে স্মরণ সভা ও প্রামাণ্য চিত্র প্রদশর্নীর আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজিম উদ্দীনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, সহকারী শিক্ষক মোঃ একরামুল হক, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের।

আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার, সহকারী শিক্ষিকা নুসরাতুল হক, সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান, সহকারী শিক্ষক একরামুল হক, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল করিম, সহকারী শিক্ষক মোঃ সিরাজুদ্দৌলা, সহকারী শিক্ষিকা অর্পীতা সেন, সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব প্রমুখ।

আলোচনা সভা শেষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon