সোমবার, ৪ মে ২০২৬
 

রূপগঞ্জে অবৈধ আবাসন এসেন্ট টাউনের বিরুদ্ধে অভিযান, মালামাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৫

---

রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের

রূপগঞ্জে অনুমোদনহীন এসেন্ট টাউন নামক আবাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া ও  বালু দক্ষিণ গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম। এসময় এসেন্ট টাউনের সকল সাইন বোর্ড ভেঙ্গে মালামাল জব্দ করা হয়। 


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভুমিকা অফিসের নাজির নাসির উদ্দিন, রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আব্দুল করিম ও ভুক্তভোগী এলাকাবাসী।


নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, কায়েতপাড়া ইউনিয়নের কেরানীগঞ্জ মৌজায় অনুমোদন ছাড়াই গড়ে ওঠেছে এসেন্ট টাউন নামক আবাসন প্রকল্প। তারা জমি না কিনে সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রয় করছে । আর গ্রাহকরা প্লট বুঝে নিতে চাইলে বিভিন্ন রকম প্রতারণা করছে । এছাড়াও কৃষকদের জমি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রভাবে জোরপুর্বক দখলে রেখেছিল। ক্ষুদ্ধ  হয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও প্লট গ্রাহকরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত। 


এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদনহীন যেকোন আবাসনের বিরুদ্ধে যেকোন সময় অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon