সোমবার, ৪ মে ২০২৬
 

মাদারীপুরে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫

---

কাজী নাফিস ফুয়াদ মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রাম থেকে প্রায় ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি ) সন্ধায় ৬টার দিকে ইয়াকুব আলী শেখ এর ঘর থেকে এই পাথরের মূর্তি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াকুব শেখ তার বাড়ির পাশে বড় ছেলে প্রবাসী শাহ আলীর বসবাসের জন্য নতুন একটি বাড়ি নির্মাণের উদ্দেশ্যে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছিলেন। এসময় বুধবার বিকেলে ওই মেশিনে পর পর তিনটি মূর্তি সাদৃশ্য পাথর উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে ও ভাতিজা পাথর দুটি ধুয়ে ঘরে রেখে দেয়। খবর পেয়ে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন তার বাড়িতে ভীড় করে। পরে পুলিশকে খবর দিলে তারা মূর্তিটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যান।


সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমরা সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে একটি মূর্তি তিন টুকরো পাথর উদ্ধার করে নিয়ে এসেছি। পাথরগুলো দেখে মনে হচ্ছে কষ্টিপাথরের মূর্তি হবে। তবে এগুলো কষ্টিপাথর কিনা তা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যোগাযোগ করে ও পরিক্ষা করে নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon