সোমবার, ৪ মে ২০২৬
 

চট্রগ্রামে পাঁচলাইশ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালিত : ৩০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫

---

কে.ডি পিন্টু (চট্টগ্রাম) :

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় চট্টগ্রাম বিএসটিআই ও জেলা প্রশাসনেরর উদ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৯ ফেব্রুয়ারী (বুধবার) পরিচালিত  উক্ত মোবাইল কোর্টে আগোরা লিঃ, আফমি প্লাজা, পাঁচলাইশ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে আমদানিকৃত ম্যানুয়াল টুথ ব্রাশ ( ব্রান্ড: Colgate Zig Zag Plus, prodental B), ডিসপোজেবল বেবি ডায়াপার ( ব্রান্ড: হাগিস) ও ওয়েট ওয়াইপস ( ব্রান্ড: Flormar) পণ্যের অনুকূলে সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

 উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার এর নেতৃত্বে পরিচালিত হয়। সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব  রিগ্যান বৈদ্য, সহকারী পরিচালক(সিএম), জনাব  মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার ( সিএম), জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। 

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই’র সূত্রে জানা যায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon