সোমবার, ৪ মে ২০২৬
 

ঘোড়াঘাটে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫

---

ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধ :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে আটক  করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় পৌর এলাকার আজাদমোড় থেকে তাকে আটক করে।


আটক ছাত্রলীগ নেতা হলেন  শাহজাহান আলী শ্যাম (৪০)। তিনি পৌর এলাকার কালিতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল সহ ফ্যাসিস্ট  পথিত আওয়ামী সরকারের নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেভিল হান্ড অপারেশন এর অংশ হিসেবে  তাকে আটক করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon