সোমবার, ৪ মে ২০২৬
 

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫

---

জাহিদ হাসান,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সয়েদাবাদ গোলচত্বরে র‌্যাব-১২-এর মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে মাদক পরিবহনের সময় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়েদাবাদ গোলচত্বরে র‌্যাব-১২-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে মো. ফরমান হোসেন (৪০) এবং ঠাকুরগাঁও সদরের মো. রশিদুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম ওরফে মাসুদ (২৮)।


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


র‌্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon