জাহিদ হাসান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে জাটকা ধরার অপরাধে অখিল নামে এক জেলের ৩০০ মিটার চেলি বেড় জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কাজিপুরের মেঘাই এক নম্বর স্পার এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি জালগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংসের নির্দেশ দেন।
অভিযানকালে কাজিপুর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও অবৈধ মাছ ধরা প্রতিরোধে প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে।



মন্তব্য