মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতাদের গনসংযোগ ও পথ সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ, পথ সভা ও লিফলেট বিতরন করেছেন নিউইয়র্ক দক্ষিন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামে এ গনসংযোগ, লিফলেট বিকরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবীর লিফলেট তুলেদেন সাধারন মানুষের হাতে।

 

উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার থেকে শুরু করে পাটিখালঘাটা, বানাই, মরিচবুনিয়া, আমুয়া, তালতলা, কাঁঠালিয়া সদর, কচুয়া বাজার, সেন্টারের হাট, শৌলজালিয়া, মুন্সিরাবাদ, আকনের হাট, সাতানি বাজারসহ ২০টি স্থানে পথ সভা করেন। শত শত নেতা কর্মিরা গন সংযোগে অংশনেন।

 

পথ সভায় বক্তব্য রাখেন, নিউইয়র্ক দক্ষিন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, বিএনপির নেতা অবসারপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান ও ড. জাকারিয়া লিংকন প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon