![]()
নিজস্ব প্রতিবেদক:
নিখোজের ১ মাস অতিক্রম হলেও খোঁজ মেলেনি স্ত্রী নাজমিরার। বলছিলাম পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘি এলাকার মৃত গোফার উদ্দিনশাহ এর ছেলে আনিছুরের স্ত্রী নাজমিরার কথা। নাজমিরা পঞ্চগড়ের বোদা উপজেলার তিতপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।আনিছুর ও নাজমিরার দুই পরিবারের সম্মতিতেই ৫ বছর আগে পারিবারিকভাবেই্ একে অপরের বিয়ে হয়।
দীর্ঘ দিন যাবত স্ত্রী নাজমিরা আক্তারের উপর অমানুষিক নির্যাতনের কারণে ৪ বছরের একটি সন্তানসহ নিখোঁজ হয়েছে নাজমিরা। এমনটাই অভিযোগ করেছেন। কিন্তু স্ত্রী নিখোঁজ থাকলে কোন স্বামীর চেহারায় বিষন্নতার ছাপ থাকার কথা। এখানে আনিছুরের বিষয়টা একটু ভিন্ন, তার চেহারায় নেই কোন বিষন্নতার ছাপ। তাহলে কি আনিছুর সন্তানসহ তার স্ত্রীকে হত্যা করে নিখোঁজের নাটক সাজিয়েছে। এমন প্রশ্ন উঠেছে নাজমিরার আত্মীয় স্বজনের মনে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজের ১মাস অতিবাহিত হলেও তার কোন খোঁজে মেলেনি। নাজমিরার নিখোজের পিছনে তার ভাসুর আলাল তার শাশুড়ি আলেয়া বেগমের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আনিছুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।



মন্তব্য