মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

রাজবাড়ীর গোয়ালন্দে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আসাদুজ্জামানের  সার্বিক তত্ত্বাবধানে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ মেলা উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ান্ত দাশ, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমূখ।

---

 

 

এ বছর ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। মেলায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ,গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চৌধুরী আব্দুল হামিদ একাডেমি, দৌলতদিয়া মডেল হাই স্কুল, গোয়ালন্দ প্রপার হাই স্কুল, জামতলা উচ্চ বিদ্যালয় , লোটাস কলেজিয়েট স্কুল। মেলায় উপস্থিত অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন,এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন,এই মেলায় অংশগ্রহণ করেছেন আগামী দিনের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রী। এই মেলা থেকে তারা উদ্বুদ্ধ করবে কিভাবে বিজ্ঞানকে আরো সমৃদ্ধি করা যায়। বিজ্ঞান নিয়ে তারা কাজ করবে এবং উদ্বুদ্ধ হবে। বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ আরো বাড়বে।তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

---

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।

 

এ অনুষ্ঠানে আরো থাকবে বিজ্ঞান বিষয়ক কুইজ, বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও বিজ্ঞান সেমিনার ইত্যাদি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon