![]()
জাহিদ হাসান (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অটোভ্যান চালক সহ ২জন নিহত হয়েছে। রবিবার বিকেলে (ঢাকা-বগুড়া) মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও অটো রিকশা চালক সাহেব আলী (৬১)। নিহত ভ্যান চালক বগুড়া জেলার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে এবং উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম একই জেলার একই উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার বিকেলে একটি অটোভ্যান তিন যাত্রী সহ চান্দাইকোনা সোশ্যাল ব্যাংকের সামনের মহাসড়ক অতিক্রম করার সময় শাহ ফতেহ আলী গাড়ী অটোভ্যানটিকে ধাক্কায় দেয়। এই সময় অটোভ্যানে থাকা স্কুল শিক্ষক, চালক সহ তিন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের মুমুর্ষাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে রহিজুল ও সাহেব আলী মারা যান। গুরুতর আহত মধ্যবয়সী অপর দুইজনের অবস্থা আশংকাজনক। তবে তাদের পরিচয় জানাযায়নি।
এদিকে ঘাতক শাহ ফতেআলী পরিবহনের কোচটিকে ১ কিলোমিটার দূরে ফুড ভিলেজের সামনে দুমড়ে মুচড়ে যাওয়া ঝুলন্ত অটো ভ্যানসহ জনতা আটক করে।এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান বলেন, ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য