![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস,চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দু’দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দুইদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ১৯জানুয়ারি সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এবং ২০জানুয়ারী মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান মধ্যদিয়ে সম্পন্ন হয়।
মহা তাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা রোভারের সাবেক কমিশনার মোহাম্মদ জসীম উদ্দীন এর সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক শামীম আক্তার চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী এলটি, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের সাবেক কোষাধ্যক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মোঃ রুহুল আমিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের এডহক কমিটির সদস্য এস এম আফজর রহমান এলটি,স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব, অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলায়মান,
অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, মোহাম্মদ এনাম,এস এম হাবিব উল্লাহ হিরু, মোহাম্মদ খালেদুর রহমান,নাজনীন সুলতানা, বিইউএম এমরান বাহাদুর,মোঃ জমির উদ্দীন, এইচএম আবু ওবাইদা প্রমুখ।
প্রধান অতিথি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে রোভারদের ভূমিকার কথা ব্যক্ত করে দীক্ষাপ্রাপ্ত রোভারদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে,দু’দিন তাঁবুবাস শেষে ২০ জন রোভার এবং গার্ল ইন রোভার দীক্ষা গ্রহন করেন।



মন্তব্য