মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেট সহ ৪জন মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে  ইয়াবা ট্যাবলেট সহ ৪জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কালিচরণপুর গ্রামের জয়নাল শেখের ছেলে আব্দুল মান্নান (৩৪)বারেক মোল্লার ছেলে কামাল শেখ (৪০),শুকর আলী শেখ এর ছেলে সাইদুল শেখ (৩৬),মালেক  শেখের ছেলে রাসেল শেখ (২০)।

শনিবার ২৬ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মফিজুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,এস আই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনার সময়  সদর থানাধীন হোগলাডাঙ্গী সাকিনস্থ জনৈক জয়নাল শেখের পুকুর চালার পশ্চিম পাশে একচালা টিনের ঘরের মধ্যে আব্দুল মান্নান, কামাল শেখ,সাইদুল , রাসেল সহ ৪জনকে গ্রেফতার করলে তাদের কাছ থেকে ১১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon