![]()
রাকিব উদ্দিন ফয়সাল, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরিণা নদীর পাড় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জলসিড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাজী আবু মোহাম্মদ মাসুম।উক্ত ফুটবল টর্ণামেন্ট উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা ফাহিম আল মাহমুদ।এসয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফ মিয়া,নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি আফজাল হোসেন আজাদ,রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম,কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন,শফিকুল ইসলাম, কায়েতপাড় ইউনিয়ন যুবদল নেতা কাওছার মিয়া,মাহামুদুল হাসান খোকাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খেলায় টাইব্রেকারে ২-৩ গোলে প্রগতি স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেন স্বপ্ননবীন স্পোর্টিং ক্লাব।



মন্তব্য