মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

চট্টগ্রামে বাকলিয়ায় বিএসটিআই’র অভিযান : ষাট হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৫

---

কে.ডি পিন্টু (চট্টগ্রাম)

পণ্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে চট্টগ্রাম বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের উদ্যেগে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে মেসার্স  ইভাইন ড্রিংকিং ওয়াটার, ১৫২২/এ, সৈয়দ শাহ লেন, পশ্চিম বাকলিয়া, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতিত গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামুলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রি-বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৬০,০০০/- (ষাট হাজার টাকা) জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুমা আক্তার কণা এর নেতৃত্বে পরিচালিত হয়। সহযোগিতা করেন বাকলিয়া থানা পুলিশ।  বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার ( সিএম) অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বিএসটিআই’র সহকারী পরিচালক নিখিল রায় বলেন, জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon