নিজস্ব প্রতিবেদকঃ ২৩ জানুয়ারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব লেঃ কর্ণেল আব্দুল গাফফারের (অবঃ) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করার তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক লে: কর্ণেল আব্দুল গাফফার প্রায় ৩ বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চবকে দায়িত্ব পালনকালে সাবেক সেনা কর্মকর্তা গাফফার নিজেকে পতিত সরকারের সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছের মানুষ ও ফ্যাসিস্ট আ.লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণসম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের আপন ভাগিনা পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, উন্নয়ন প্রকল্প থেকে ঘুষ আদায়, কনটেইনার গায়েবসহ নানা দুর্নীতির সাথে জড়িত হন। সাবেক সেনা কর্মকর্তা আব্দুল গাফফার নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্বে থাকাকালীন ২০১৫-১৬ অর্থ বছরে ২ হাজার ৬২৭টি ও ২০১৬- ১৭ অর্থ বছরে ২ হাজার ১৬২টি পণ্যভর্তি কনটেইনার গায়েব হয়। সূত্র, ১৮.০১.২০১৯ প্রকাশিত দৈনিক আমদের সময়। অভিযোগ সূত্রে জানা যায়, আ.লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আব্দুল গাফফার প্রায় ২০০ দুই’শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং নামে-বেনামে নগদ অর্থ সহ সম্পত্তির পাহাড় গড়েছেন। গাফফার টাঙ্গাইল জেলার সদর থানার করটিয়া গ্রামের বাসিন্দা। আ.লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণসম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মত আব্দুল গাফফারও পালিয়ে যেতে পারেন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল গাফফার ৫ আগষ্টের পর আ.লীগের নেতাদের ভারতে নিরাপদে চলে যেতে সহযোগিতা করেন। সুশীল সমাজের লোকজন মনে করেন, এই লেঃ কর্ণেল আব্দুল গাফফার (অবঃ) কে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।



মন্তব্য