মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন হাফেজ মাইনুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি 

জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা, ধৈর্য্য, ও চেষ্টা করে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন জনপ্রিয় হোমিও ডাঃ হাফেজ মাওলানা মুফতি মো. মাইনুল ইসলাম গাজী।

পেশায় হোমিও ডাক্তার হলেও লেখাপড়ার প্রতি আগ্রহী থাকায় ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়ের অধিনে সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা থেকে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সম্প্রতি শিক্ষায় সর্বোচ্চ এ ডিগ্রি অর্জন করলেন তিনি।

১৯৮৯ সালে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা (বিনাপানি) গ্রামে জন্ম নেন মাইনুল ইসলাম তার পিতার নাম মো. আফতার গাজী।

হোমিও ডাক্তারির পাশাপাশি লেখাপড়া করে মাস্টার্স ডিগ্রী অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার ও বন্দু মহল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon