মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

পুলিশ হেফাজতে সার্ভেয়ার খাজনার টাকা আত্মসাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৫

 ---

মিজানুর রহমান, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদের ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামে সার্ভেয়ারকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে কোতোয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভূক্ত হওয়ায় দুদক অনুসন্ধান করবে।

অভিযুক্ত ইমতেয়াজ নাঈম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের বাসিন্দা। তিনি ২০১৫ সালের ২ নভেম্বর জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে যোগদান করেন।

জানা গেছে, ইমতেয়াজ নাঈমের চাকরি স্থায়ী করার আগেও প্রায় ৪ বছর তিনি খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা আদায় সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে তিনি দেখতে পান, ইমতেয়াজ এ পর্যন্ত মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেন।

এছাড়া নিয়ম অনুযায়ী ইজারার টাকা জেলা পরিষদের ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। মোট ২৫টি বইয়ের মধ্যে প্রাথমিক যাচাইয়ে ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা তিনি জমা না দিয়ে আত্মসাত করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান এখনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বলেন ‘আদায়কৃত খাজনার ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মতে একজন সার্ভেয়ারকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। যেহেতু এটি দুদকের তফসিলভূক্ত অপরাধ সেহেতু এটি দুদক তদন্ত করবে।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon