মঙ্গলবার, ৫ মে ২০২৬
 

নবম শ্রেণির নাবালিকা ছাত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের অফিস সহায়ক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫

---

দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুর সদরের ৯ নং  আসকরপুর ইউনিয়নের খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ওই বিদ্যালয়ের অফিস সহায়ক আরিফুল ইসলাম। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র। এ ঘটনায় ওই অফিস সহায়কের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকসেদুল হক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী জানায়, গত কয়েক বছর আগে ওই বিদ্যালয়ের অফিস সহায়ক কর্মী পদে নিয়োগ নেন আরিফুল ইসলাম। নিয়োগ নেয়ার পর থেকেই তার নজর পরে ওই ছাত্রীর দিকে। বিদ্যালয়ে থাকার সময় এক পর্যায়ে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে গত ৫/০১/২০২৫ ইং তারিখে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

এর কয়েক মাস আগেও বিদ্যালয়ের এই অফিস সহায়ক আরিফুল ইসলাম ওই ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছিল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে নেন। এসব ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মাঝে একপ্রকার অস্বস্তি বিরাজ করছে। এতে বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার আশঙ্কা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

এবিষয়ে জানতে অফিস সহায়ক আরিফুল ইসলাম এর  মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এব্যাপারে জানতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মোকছেদুল হক বলেন, গত ৬/০১/২০২৫ এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এরপর আমি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবহিত করেছি।এ ব্যাপারে মিটিং করে ওই অফিস সহায়ক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon