বুধবার, ৬ মে ২০২৬
 

ঘোড়াঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালী স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫

---

ইমরান হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান দিনাজপুরে কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে ঘোড়াঘাটের সকালে ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোটরসাইকেল  র‍্যালী শেষে রাণীগঞ্জ  বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা  শাখার আয়োজনে  দুপুরে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

২২ জানুয়ারী (বুধবার) উপজেলা  জামায়াতের আমীর জননেতা মোফাখখায়ের ইসলামের  নেতৃত্বে উক্ত  মটোরসাইকেল র‍্যালী, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৫ জানুয়ারী গোর-এ-শহীদ ময়দানে (বড় মাঠ) দিনাজপুরে বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের কর্মী সম্মেলন সফল করা  উপলক্ষ্য উক্ত মোটরসাইকেল র‍্যালীতে ডেরশো মোটরসাইকেলে তিন শতাধিক নেতা- কর্মী উপস্থিত ছিল।

দুপুরে মিছিল ও পথসভায়  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দিনাজপুর ৬ আসনের নমিনি  জননেতা আনোয়ারুল ইসলাম , দিনাজপুর জেলা জামায়াতের  কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান   আলমগীর হোসেন  ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আজিজার রহমান, সেক্রেটারী ইমরান হোসেন,কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মতলুবুর রহমান, পৌরসভা ও ইউনিয়নের আমীর সভাপতি/সেক্রেটারী সহ স্থানীয়  জামায়াতের শত শত নেতা-কর্মী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon