![]()
ঝালকাঠি প্রতিনিধি
আওয়ামী দুঃশাসনের সময় কাঠালিয়া উপজেলা বিএনপিতে মো. শাহিন হাওলাদারের ভূমিকা ছিল অগ্রগণ্য।
এছাড়াও হারানো ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার স্বৈরশাসকের হাত থেকে দেশমুক্তের আন্দোলনে রাজপথে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আন্দোলন সংগ্রামে কাঠালিয়া উপজেলা বিএনপিতে তিনি ছিল সবসময় সরব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা মোঃ রফিকুল ইসলাম জামালের একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে উপজেলা বিএনপিতে ব্যাপক ভূমিকা রাখছেন তিনি।
বিএনপির রাজনীতি ও শহীদ জিয়ার আদর্শ যার রক্তের প্রতিটি শিরায় বহমান শাহিন হাওলাদারের। ফলে রাজনীতিতে একজন পরিশ্রমী, স্বচ্ছ, ত্যাগী ও আদর্শিক নেতা হিসেবে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। কারন রাজনীতিকে তিনি কখনোই পেশা হিসেবে নেন নাই বা রাজনীতি থেকে কিছু পাওয়ার আশায় তিনি রাজনীতি করেন না। বরং নিজের কর্ম জীবন বিসর্জন দিয়েছেন শুধু রাজনীতিতে সার্বক্ষণিক সময় দেয়ার কারণে।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. হাচিব ভুট্টো বলেন, দলীয় কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা মো. শাহিন হাওলাদার রাজনীতির কারণে অনেক হামলা ও ক্ষয় ক্ষতি’র স্বীকার হয়েছেন। এখনো পরোক্ষভাবে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। তবুও তিনি এক মুহুর্তের জন্যও নিজের আদর্শিক দল ও রাজনীতি থেকে সরে যাননি। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রোগ্রামে উপস্থিত থেকেছেন। দলের কোন প্রোগ্রাম তিনি মিস করেন না।
নিয়মিত প্রোগ্রাম করেন, কাজ করেন স্থানীয়ভাবে বিএনপিকে আরো শক্তিশালী করার প্রয়াসে। দুঃসময়ের এসব কর্মীকে দলের কখনোই ভুলে যাওয়া উচিত নয় বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।



মন্তব্য