বুধবার, ৬ মে ২০২৬
 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৫

---

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : 

বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের দিনাজপুরে কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে ১ নং ঘোড়াঘাট ইউনিয়ন  জামায়াতের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার আছর নামাজ শেষে  সুজা মসজিদ চারমাথা  চত্বর থেকে ৪ নং ঘোড়াঘাট জামায়াতের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা সেক্রেটারি ইমরান হোসেন, উপজেলা শ্রমিক সভাপতি নজিবুর রহমান।

আগামী ২৫ শে জানুয়ারী গোর-এ-শহীদ ময়দান (বড় মাঠ) দিনাজপুর বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের দিনাজপুরে কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নে  র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য  মনোয়ার হোসেন, মুফাজ্জল হোসেন মিঠু, গোলাম রব্বানী,ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবির, ,পৌর আমীর আমিনুল ইসলাম সেলিম , সেক্রেটারি এবাদুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কর্মী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon