![]()
মো:মুন্না শেখ, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলার মসনি মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সুন্দর ভাবে গড়ে তুলতে বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে শিক্ষার্থীদের মাঝে আগামী বাংলাদেশ গড়ার চেতনা ফুটে উঠেছে।
রবিবার (১৯ই) জানুয়ারি সকাল ১১ টায় কচুয়া উপজেলার মসনি মাধ্যমিক বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। মেলাতে মোট ৬টি স্টল ছিলো তার মধ্যে সব থেকে আর্কষণের ছিলো বৈজ্ঞানিক স্টল টি যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের অতীত ও ভবিষ্যৎ নিয়ে জ্ঞান অর্জন করতে পেরেছে।
তারুণ্যের এই উৎসব সাধারণ শিক্ষার্থীদের আগামী বাংলাদেশ সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করবে,তাই তারা অনেক আনন্দের মধ্য দিয়ে উর্যাপন করেন।



মন্তব্য