বুধবার, ৬ মে ২০২৬
 

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫

---

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : 

বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের দিনাজপুরে কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে ঘোড়াঘাটে  জামায়াতের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার আছর নামাজ শেষে উপজেলা চত্বরে থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি  ইমরান হোসেন এর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।

আগামী ২৫ শে জানুয়ারী গোর-এ-শহীদ ময়দান (বড় মাঠ) দিনাজপুর বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের দিনাজপুরে কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে ঘোড়াঘাটে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য  মনোয়ার হোসেন, গোলাম রব্বানী ,পৌর আমীর আমিনুল ইসলাম সেলিম , সেক্রেটারি এবাদুর রহমান, ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন শাখা সভাপতি আব্দুল কুদ্দুস ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কর্মী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon