বুধবার, ৬ মে ২০২৬
 

রামগঞ্জে গৌরীপুর তালীমুল কুরআন মাদরাসায় সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৫

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর তালীমুল কুরআন মাদরাসার উদ্যোগে ২০২৫ ইং নতুন শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড গৌরীপুর তালীমুল কুরআন মাদরাসা ময়দানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গৌরীপুর তালীমুল কুরআন মাদরাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলীর সঞ্চালনায় ও সহকারী শিক্ষক হাফেজ মহিউদ্দিন হাসান এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি নুর হোসেন সুমন। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক ফয়সাল হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর তালীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা হাজি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৮নং করপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইপি সদস্য জাহিদ হাসান, বিশিষ্ট সমাজসেবক সালেহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক সলিম উল্যাহ, বিশিষ্ট সমাজসেবক গোলাম আজম টিপু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদরাসার সকল শিক্ষকমন্ডলী ও হাজার অভিভাবক।

উক্ত অনুষ্ঠানে ২০২৫ ইং শিক্ষাবর্ষে নতুন ছাত্রদের সবক প্রদান করেন গৌরীপুর জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান মো. মুনিছ।

এরপরে ২০২৪ ইং বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon