![]()
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা জেলা সমিতির পঞ্চম কার্য-নিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান তৌকিকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সদস্যদের ভোটের ভিত্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনাস।
৩৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি খন্দকার অলীন মোস্তফা, মুজাহিদুর রহমান, মালিহা মাহতাব মিথিলা, সিফাত মীর, যুগ্ম- সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ, আয়েশা সিদ্দিকা উর্মি। অর্থ সম্পাদক সাগর হোসেন। সাংগঠনিক সম্পাদক মাহবুবা আলম সিথী, ফয়সাল আহমেদ অনিক, রাফসান রিয়াদ, মো:রাহাত ইসলাম।
উল্লেখ্য, ২০১৯ সালে গঠিত ঢাকা জেলা সমিতি, ঢাকা জেলা হতে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে তুলেছে।



মন্তব্য