বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
 

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

JK0007
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩

---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস আলী ওরফে নিরব(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ) রাত ৩ টায় উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে পুলিশ।

আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টায় উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের ইলিয়াস আলী ওরফে নিরবের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এলাকার খবর

Developed By: Dotsilicon