মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
 

লালপুরে গাঁজা চাষী সাইফুল আটক এ

JK0007
প্রকাশ: ৫ জুলাই ২০২৩

---

জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করেছে সাইফুল (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী। এই খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ১০ ফিট উচ্চতা একটি গাঁজার গাছ উদ্ধার করে এবং গাঁজা চাষী সাইফুল কে আটক করে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (৪ঠা জুলাই-২৩) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি দল উক্ত অভিযানটি পরিচালনা করে নওপাড়া এলাকায় ইব্রাহিমের ছেলে সাইফুলের বাড়ি থেকে ১০ ফিট উচ্চতা সম্পন্ন ১০ কেজি ওজনের একটি গাজার গাছ উদ্ধার করে সেই সাথে গাঁজা চাষি সাইফুল কে আটক করে বলে জানা গেছে। এ ব্যাপারে লালপুর থানায় সাইফুল ইসলামের নামে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে এস আই রেজাউল করিম জানান, সাইফুল এর আগেও গাঁজা চাষ করেছে।সে প্রতি বছর নিয়মিত গাঁজা চাষ করে। এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, গাজা চাষীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon