রবিবার, ১৬ আগস্ট ২০২৬
 

নববধূকে পিটিয়ে হত্যা করলেন স্বামী

JK0007
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২

---

মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জ নগর গ্রামে ছাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। দাম্পত্য কলহের জের ধরে আজ বুধবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছে স্বামী বিদ্যুত হোসেন।

বিদ্যুত হোসেন ১৬ টাকা ইউনিয়নের কুঞ্জ নগর গ্রামের দিনমজুর ওলি আহম্মেদের ছেলে।

স্থানীয় ও ছাবিনার পিতার পরিবার সুত্রে জানা গেছে, এক মাস আগে কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ছাবিনা খাতুনের সাথে কুঞ্জনগর গ্রামের দিনমজুর বিদ্যুত হোসেনের সাথে বিয়ে হয়। এটি ছাবিনার দ্বিতীয় বিয়ে ,আর বিদ্যুতের তৃতীয় বিয়ে। এ বিয়ের পর থেকে ছাবিনা বিদ্যুতের মাঝে কলহ চলছি। এর জের ধরে আজ বুধবার ভোরে দু’জনের মাঝে ঝগড়ার শুরু হয়। এক পর্যায়ে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে বিদ্যুত। মাথায় কয়েকটি আঘাতের ফলে ছাবিনা মুত্যু বরণ করে। এসময় বিদ্যুত ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া এবং বিদ্যুতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon