![]()
কর্ণফুলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে, অভিযোগ নিচ্ছে না কর্ণফুলী থানা।
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিলপাড়ার শীতল কুমার নাথ এর বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গত ৪ সেপ্টেম্বর বর্বর হামলা হলেও এখনো পর্যন্ত অভিযোগ নেইনি কর্ণফুলী থানার পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়: গত ২ সেপ্টেম্বর শুক্রবার শীতল কুমার শীল-এর পুত্র দ্বিতীয় শ্রেণীর ছাত্র দ্বীপ শীল (১১)কে মারধর করে বাবুল শীলের পুত্র সঞ্জয় শীল ১৮।
এই মারধরের ঘটনায় চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদারের নিকট বিচারের জন্য যান শীতল কুমার শীল। এতে ক্ষীপ্ত হয়ে বাবুল কুমারশীল (৫০), সঞ্জয় শীল (১৮), মানিক শীল (৩৫), দিলীপ শিল্প (৫০), যিশুশীল (৩০), মদনশীল (৬১) একযোগে মিলিত হয়ে শীতল কুমার এর বাড়িতে হামলা চালায় এ সময় শীতল কুমার শীল বাসায় না থাকায় তার স্ত্রী পুত্রকে বেদক মারধর করে ঘরের আসবাবপত্র ও দরজা জানালা ভাঙচুর চালায়, শীতল কুমার শীল পরিবার জরুরী সেবা ৯৯৯ তে কল দিলে কর্ণফুলী থানা পুলিশ এসে শীতল কুমার শীল এর পরিবার কে উদ্ধার করে কর্ণফুলী থানাতে নিয়ে যায় পরবর্তীতে কোন মামলা অভিযোগ না নিয়ে রাত সাড়ে বারোটায় তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে শীতল কুমারশীল জানান মামলা নেওয়ার জন্য আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে রহস্যজনক কারণে ওসি দুলাল মাহমুদ অভিযোগ না নিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। যার কারণে আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এ ব্যাপারে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ এর মোবাইলে বারবার ফোন দিয়ে সংযোগ পাওয়া যায়নি।
কর্ণফুলী প্রতিনিধি:



মন্তব্য