শনিবার, ১৮ জুলাই ২০২৬
 

গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধিঃ 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নব নির্বাচিত কমিটি অর্থের বিনিময়ে গঠন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিতর্কিত ওই কমিটি অবিলম্বে বাতিল এবং এর সাথে জড়িত রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা কৃষক দলের আহবায়কের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতদিয়া মাছ বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন কৃষক দলের পদ বঞ্চিত নেতারা।সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতদিয়া ইউনিয়ন  কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন সরদার বলেন,আমরা দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ বিগত ১৭ বছর যাবৎ সততা ও  নিষ্ঠার সাথে দলের সকল কর্মকান্ডে অংশগ্রহণ ও কেন্দ্র নির্ধারিত সকল কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে কাজ করেছি। সংগঠন করতে গিয়ে প্রশাসন ও সরকারি দলীয় সন্ত্রাসীদের হাতে নির্যাতন এবং হামলা- মামলার শিকার হয়েছি। বহুবার কারাবরণও করেছি।

তিনি আরো বলেন, কিছুদিন আগে দৌলতদিয়া ইউনিয়ন  কৃষক দলের একটি কমিটি গঠন করা হয়। সেখানে যারা সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা বিগত দিনে কৃষকদলের কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই। ওই সময় তারা আওয়ামী লীগের সাথে মিশে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে। তারা এখন দিন বদলের সাথে সাথে দল বদলে ফেলেছে। সেইসাথে দলের শীর্ষ পদগুলো বাগিয়ে নিতে কৃষক দলের বর্তমান উপজেলা সভাপতি আবু বক্কার সিদ্দিক এবং জেলা আহ্বায়ক মো.আইয়ুবুর রহমান আয়ুবকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ফেলেছে। নেতারা টাকা নিয়ে আওয়ামী লীগের দোসরদের কাছে দৌলতদিয়া ইউনিক কৃষক দলের কমিটি বিক্রি করে দিয়েছেন। যাহা অত্যন্ত দুঃখজনক। আমরা এই কমিটি বাতিল ও গোয়ালন্দ উপজেলা কৃষকের দলের সভাপতি ও জেলা কমিটির আহবায়ককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি।

পাশাপাশি ঘটনার সুস্থ্য তদন্তের জন্য রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর জানান, যাদের হাতে সংগঠনের নেতৃত্ব নিরাপদ আমার তাদের হাতেই সংগঠনের নেতৃত্ব তুলে দিয়েছি।  বাহাউদ্দিন সরদার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক  দলের সাধারণ সম্পাদক থাকাকালীন অবস্থায় ইউনিয়নের একটা ওয়ার্ড কমিটিও গঠন করতে পারেনি।

তারা আমাদের কাছে কৃষক দলের  পদ-পদবী চেয়েছিলেন। কিন্তু  আমরা তা দিতে পারি নাই।যার ফলে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কথা বলছে। অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের  কাছে কমিটি বিক্রি করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon