![]()
মিজানুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা না পেয়ে জসিম সরদার নামে এক পিতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ।শুক্রবার সকাল বেলা উপজেলা শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বাজারের পাশে মাসুদ আলম এর ভাষাভাড়ায় স্ত্রী চুমকি সুলতানা কে নিয়ে বসবাস করেন জসিম সর্দার ।তিনি পেশায় রাজমিস্ত্রি চুমকি সুলতানা তার বাবার হোটেলে সহযোগী হিসাবে কাজ করে ।নিহতর স্ত্রী জানান শুক্রবার ভোরে হোটেলে কাজে যাওয়ার সময় স্বামী ইয়াবা সেবনের জন্য তার কাছে ৩০০ টাকা চান তিনি টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং না দিয়ে চলে যান। ওই সময় বাড়িতে জসিম ও তার চার বছর বয়সী সন্তান ছিল। চুমকি সুলতানা আরো বলেন তার ছেলে কান্না করতে করতে দোকানে এসে বলে বাবা ঝুল বাজি খেলছে এরপর তিনি দ্রুত বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের হাড়ার সঙ্গে ওড়না পেচিয়ে তার স্বামী ঝুলে আছে ।নিহতের স্বজনেরা জানান জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন টাকা না পেয়ে রাগ ও অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের লাশ উদ্ধার করে নিয়ে আসেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



মন্তব্য