বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
 

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬

 ---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোশাররফ হোসেন (৪২) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। ববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‎নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের বাসিন্দা এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
‎নীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন মোশাররফ হোসেন। পথিমধ্যে পশ্চিমপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎র্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ এবং ট্রাকটি আটক করা হয়েছে।

‎উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon