শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 

নলডাঙ্গায় সাপের কামড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬

 ---

স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে নুহাদ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুহাদ (৫) পূর্ব পাটুল এলাকার মো. জাকির বাগেরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান এবং সেটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর শিশুটির শরীরে ঝিনঝিন অনুভূতি ও অসুস্থতার লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে কামড় দিয়েছে।

পরে দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত)ইব্রাহিম খলিল এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পরে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon