মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
 

গাজীপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ডিসির আকস্মিক অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬

---
রেজাউল করিম মজুমদার, গাজীপুর সংবাদদাতা

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার আকস্মিক অভিযানে বৈধ প্রত্যয়ন বা অনুমতি ছাড়াই বালাম বই লেখার অনিয়ম ধরা পড়ে। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সব কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন।কোনো ধরনের প্রত্যয়ন বা বৈধ অনুমোদন ছাড়াই ম্যানুয়াল বালাম বই লেখার প্রমাণ পান জেলা প্রশাসক। নিয়মবহির্ভূত এই কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে আইন ও বিধি অনুযায়ী সঠিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। নথিপত্র সংরক্ষণ, দলিল নিবন্ধন এবং সার্বিক রেকর্ড ব্যবস্থাপনায় শতভাগ সরকারি নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়।সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং অফিসে স্বচ্ছতা বজায় থাকে, সে বিষয়ে সতর্ক করা হয়। এর আগে জেলার বিভিন্ন ভূমি অফিসেও অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসক অভিযান পরিচালনা করেছিলেন এবং ব্যবস্থা নিয়েছিলেন, যা সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে গাজীপুর জেলা রেজিস্টার মো. মিজানুর রহমান, গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেন সহ অন্যান্য দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon