মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
 

ঢাকা টু গোপালগঞ্জগামী ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬

---

ডাঃমোঃ ইলিয়াস বিশ্বাস গোপালগঞ্জ কাশিয়ানী (প্রতিনিধি)

সোমবার (১০ আগস্ট) সন্ধা ৬  টায় কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী,
আজ দুপুর ২টা ৩০ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা নাগাদ কাশিয়ানী মহেশপুর রেল স্টেশনে পৌঁছায়, ট্রেনটি ৬. ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। পুনরায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় ফিরবে।
নিয়মিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। বিপরীত দিকে গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে ট্রেনটি।
ঢাকা থেকে গোপালগঞ্জ যাত্রাপথে ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা ও মহেশপুর স্টেশনে যাত্রাবিরতি করবে।
৮টি কোচ নিয়ে গঠিত ৬০৯ আসনের এই কমিউটার ট্রেনে সাধারণ শ্রেণির জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।  সাশ্রয়ী ভাড়ায় সাধারণ ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু গোপালগঞ্জ নয়, এর সুফল পাবেন পার্শ্ববর্তী পিরোজপুর, বাগেরহাট ও নড়াইল জেলার মানুষও।
রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ার খবরে গোপালগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এই রেল যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা করছেন স্থানীয়রা।
কাশিয়ানী রেলস্টেশনের স্টেশন মাস্টার অনিক বিশ্বাস বলেন, পূর্বে রাজশাহী রুটে ট্রেন চলাচল করলেও ঢাকার সঙ্গে সরাসরি কোনো ট্রেন ছিল না। আজ থেকে সার্ভিসটি চালু হলে সড়কপথের দীর্ঘ যানজট ও অতিরিক্ত ভাড়ার ভোগান্তি কমবে। যাত্রীসংখ্যার দিক থেকে সাড়া মিললে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon