সোমবার, ১০ আগস্ট ২০২৬
 

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ তিনজন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬

---

মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপ একটি সিএনজি চালিত অটোরিকশা ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।৯ আগস্ট রবিবার দুপুর আনুমানিক ১টার সময় আখাউড়া থানাধীন বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১/ ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫) পিতা—মৃত আব্দুল লতিফ (সাবেক মেম্বার) সাং—আলিয়াবাদ মধ্যপাড়া, ৫নং ওয়ার্ড, নবীনগর পৌরসভা। ২/ জামির হোসেন (৩৭) পিতা—মৃত আব্দুস সালাম ব্যাপারী, সাং—জল্লা, ৬নং ওয়ার্ড, নবীনগর পৌরসভা। ৩/ আনোয়ার হোসেন (৩৪) পিতা—মো. খলিল মিয়া, সাং—আলিয়াবাদ উত্তরপাড়া, ৫নং ওয়ার্ড, নবীনগর পৌরসভা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon