![]()
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি
১০ আগস্ট সোমবার হতে ১৬ আগস্ট রবিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন খড়মপুর হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষ্যে আজ ০৯ আগষ্ট রবিবার মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
পরিদর্শনকালে পুলিশ সুপার ওরশে আগত সকলের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য ও মাজার কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য