সোমবার, ১০ আগস্ট ২০২৬
 

পাথরঘাটায় প্রতিবন্ধী শিশু-যুবকদের অন্তর্ভুক্তিতে MaPinCBR-এর মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, চিকিৎসা, আর্থিক সহায়তা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে বরগুনার পাথরঘাটায় MaPinCBR প্রকল্পের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।
সভায় জানানো হয়, ২০২৫ সাল থেকে শুরু হওয়া প্রকল্পটি ২০২৯ সাল পর্যন্ত চলবে। এর আওতায় পাথরঘাটায় ১ হাজার ১০৬ জন প্রতিবন্ধী শিশু ও ১৮ বছরের বেশি বয়সী ১৫৭ জন যুবকে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা উপকরণ, চিকিৎসা ও প্রয়োজনীয় আর্থিক-সামাজিক সহায়তার পাশাপাশি তাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন CDD-এর নির্বাহী পরিচালক নাজমুল বারী, প্রোগ্রাম ম্যানেজার আলী হাস-নাইন ফাতমে, সিনিয়র কো-অর্ডিনেটর রাখী বড়ুয়া, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সংগ্রামের উপপরিচালক চৌধুরী মো. মঈন, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক ও গণমাধ্যমসহ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় চিকিৎসাসেবার গুরুত্বও তুলে ধরা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon