![]()
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুঁড়িঘর গ্রামের নৌপথে আনন্দ ভ্রমণে বের হওয়া একদল যুবক ভ্রমণকারীর ওপর আচমকা হামলা চালিয়েছে একদল ডাকাত। এ সময় ডাকাতরা ভয়ভীতি দেখিয়ে ভ্রমণকারীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের তথ্য মতে ৫ আগস্ট বুধবার সকালে কুঁড়িঘর গ্রাম থেকে নৌকাযুগে নরসিংদী গোল্ডেন স্টার পার্কে ভ্রমণের উদ্দেশ্যে আসেন, তারা তাদের ঘোরাফেরা শেষে ঐদিন বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে নৌযানটি নরসিংদী জেলা রায়পুরা থানার শান্তিপুর নামক স্থানে মেঘনা নদী এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল সেটির গতিরোধ করে হামলা চালায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য