রবিবার, ২ আগস্ট ২০২৬
 

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুরের ফারুক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬

---
সোলায়মান, নাগরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর ২০২৬–২০২৮ মেয়াদের ১৭৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির তালিকায় ১৩ নম্বরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মোঃ ফারুক আহমেদ খান। একই সঙ্গে তিনি টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের জেলা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সংগঠনে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন।

তাঁর এ মনোনয়নে সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মোঃ ফারুক আহম্মেদ খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আলফাকাশ দেওয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম (তানিম)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি জাতীয়তাবাদী আদর্শের প্রচার, তথ্যপ্রযুক্তিনির্ভর সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশব্যাপী সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবে। এদিকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের জেলা কমিটির সভাপতি হিসেবে মোঃ ফারুক আহম্মেদ খানের এই গুরুত্বপূর্ণ দ্বৈত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী ও নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon