![]()
মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পল্লী বিদ্যুতের জোনাল অফিসে অনধিকার প্রবেশ করে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার অপরাধে ডিজিএম মোঃ ওয়াদুদ হোসেন বাদী হয়ে মুয়াজ্জেম নামে একজনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর থানার মামলা নং-৩৭, তারিখ ২৬ জুলাই ২০২৬। মামলা রুজুর পর ২ আগস্ট রবিবার কৌশলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোয়াজ্জেমের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্ম ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয়রা আরও জানান, তিনি নবীনগরের বিভিন্ন দপ্তরে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে আসছেন। তার এহেন কার্যকলাপে অতিষ্ঠ ও দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। মোয়াজ্জেমের গ্রেফতারের খবরে এলাকার মানুষের কাছে স্বস্তি ফিরে এসেছে।



মন্তব্য