রবিবার, ২৬ জুলাই ২০২৬
 

গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬

---

গাজীপুর সংবাদদাতা 
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা  সদর সাব রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ আঃ বাতেন। এছাড়াও জেলা  সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon